সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

তরুণ লেখক ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে কাব্য-শাহিদা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 03:29:12 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ বর্ষের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষার্থী কাব্য সাহাকে আহবায়ক এবং নর্থ সাউথ বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী শাহিদা আরবীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।


বুধবার (১৯ অক্টোবর) সংগঠনটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ খালেদ সাইফুল্লাহ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মোঃ তাওহিদ হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাছিব আহমদ।


বিজ্ঞপ্তিতে উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে শাখা কার্যনির্বাহী পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।



নব-মনোনিত আহবায়ক কাব্য সাহা বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা অনুমোদন দেওয়ায় এবং আমার প্রতি বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ তরুণ লেখক ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সংগঠনের সম্মান ধরে রাখতে এবং সাফল্যের ধারা বজায় রাখতে সচেষ্ট থাকব। তরুণ লেখক সৃষ্টিতে আমরা অবদান রাখতে চাই।


সদস্য সচিব শাহিদা আরবী বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রম শিখিয়ে বুদ্ধিভিত্তিক এই সংগঠনের নতুন দায়িত্বে অর্পিত করেছেন। সাংগঠনের আস্থার জায়গাটি সমুন্নত রেখে একনিষ্ঠভাবে কাজ করে যাবো।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।


আরও খবর







6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৫ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে