ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে অপহৃত কিশোরী উদ্ধার; আটক ১

অপহরণের দায়ে অভিযুক্ত তারিকুল ইসলাম (২২)

জয়পুরহাটের ক্ষেতলালে সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরীকে অপহরণের অভিযোগে তারিকুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে ওই অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম উপজেলা শালুকডুবী উত্তর মহেশপুর গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।


মামলা সূত্রে জানা গেছে, গত বছর ১৯ নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় বাড়ি থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে মাদ্রাসায় যায় ওই কিশোরী। পরীক্ষা শেষে বাড়িতে ফেরার পথে আনুমানিক দুপুর ১টা নাগাদ শালুকডুবী মোড়ের পাকা রাস্তার উপর থেকে ওই ভুক্তভোগী কিশোরীকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে ঘটনার দিন রাতেই ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন৷


অভিযোগের প্রেক্ষিতে আরো জানা যায়, প্রেমের জের ধরে বিয়ের প্রলোভনে এই অপহরনের ঘটনাটি সংঘটিত হয়েছে। এ মামলা দায়েরের পর ক্ষেতলাল থানার এস আই নূর আমিনের নেতৃত্বে  তথ্য প্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায়  অভিযান পরিচালনা করে আসামী তারিকুল ইসলামকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।


ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর