লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

বইমেলার পরিবেশ নষ্টকারীদের খুঁজছে ডিবি: হারুন

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘অমর একুশে বইমেলায় ঢুকে একটি গ্রুপ লেখক, পাঠক ও দর্শনার্থীদের হয়রানি করছে। তারা পরিবেশ নষ্ট করতে চায়। তাদের খুঁজছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।’
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ‘এই গ্রুপটা কারা, যারা বইমেলার মধ্যে ঢুকে পরিবেশ নষ্ট করতে চায়, সাধারণ মানুষকে হয়রানি করতে চায়? তাদের উদ্দেশ্য কী সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। তাদেরও খুঁজছি।’
ডিবি প্রধান বলেন, ‘যাদের ইভটিজিং করেছে, কটূক্তি করেছে তারা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগ নিয়েছি, যাচাই-বাছাই করছি।’
এর আগে বিকালে ডিবি কার্যালয়ে গিয়ে বইমেলা থেকে বের করে দেওয়ার ঘটনায় হারুন অর রশিদের কাছে লিখিত অভিযোগ দেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে হিরো আলমকে ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী।
এদিকে, ৯ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় গিয়ে পাঠক ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে পড়েন মুশতাক। দুয়োধ্বনি দিয়ে তাদের বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।
আলোচিত এই দম্পতি ওই ঘটনার পর নিজেদের নিরাপত্তা চেয়ে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান। সেখানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নিরাপত্তার জন্য আবেদন করেন তারা।
আরও খবর




69f4bf3e59785-010526085702.webp
সারাদেশে মহান মে দিবস পালিত

১৬ ঘন্টা ২২ মিনিট আগে