শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান

প্রথম টি-টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2024 04:17:22 am

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে মাস খানেক পরই বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই মেগা টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ শুরু হচ্ছে আজ থেকে।


শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।


এই সিরিজ বড় প্রভাব রাখতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দলে। বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ দল ঘোষণা করলেও, বাংলাদেশ এই সিরিজের পারফরম্যান্স দেখে দল চূড়ান্ত করবে। ঘরের মাঠের এই সিরিজের দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। পারভেজ হোসেন ইমন-তানজিদ তামিমদের সামনে প্রমাণের সুযোগ থাকছে।


সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমকে। অভিষেকের অপেক্ষায় থাকা তামিম আজই পেতে পারেন তার টি-টোয়েন্টি ক্যাপ। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও বড় দায়িত্ব থাকবে তার কাঁধে।


চারে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই হার্ডহিটার ব্যাটার। পাঁচে মোটামুটি জায়গা নিশ্চিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। তার সঙ্গে মিডল অর্ডারে থাকবেন জাকের আলি। উইকেট সামলানোর দায়িত্বও পালন করবেন জাকের।


একাদশে দেখা যেতে পারে দুই স্পিনার। অনেকটাই জায়গা নিশ্চিত রিশাদ হোসেনের। লেগ স্পিনের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে। পাশপাশি একাদশে সুযোগ মিলতে পারে শেখ মেহেদির। ডানহাতি এই অফ স্পিনার দলের প্রয়োজনে ব্যাটিংটাও করতে পারেন।


দুই স্পিনারের সঙ্গে বোলিং ইউনিটে থাকতে পারে ৩ পেসার। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুজনই এই মুহূর্তে অটো চয়েজ। এই দুই প্রিমিয়াম পেসারের সঙ্গে সুযোগ মিলতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের। লম্বা সময় পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সাইফউদ্দিন। বিশ্বকাপের আগে এই সিরিজে তাকে বাজিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আরও খবর


6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

১০ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে