সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভাঙছে বিমানের সিন্ডিকেট, শাহজালালে গ্রেফতার ৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-02-2024 09:13:43 am

গত দেড় বছরে অবৈধভাবে আড়াইশ’ মানুষকে মধ্যপ্রাচ্য এবং সেনজেনভুক্ত বিভিন্ন দেশে পাঠিয়েছে একটি চক্র। এরা মোটা অঙ্কের টাকা নিয়ে ভুয়া ভিসায় তাদের বিদেশে পাঠান। এ চক্রের সঙ্গে জড়িত রয়েছেন বিমান বাংলাদেশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাও! বুধবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যৌথ অভিযানে ঐ চক্রের দুই হোতা মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ কবির হোসেনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।


তাদের কাছ থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এর পূর্ব পাশে অবৈধভাবে জাল ভিসা ব্যবহার করে বিদেশে পাঠানোর পাঁয়তারা করছিলেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে এপিবিএনের সদস্যরা তাদের নজরদারিতে রেখে ডিবি পুলিশকে খবর দেন।


এসময় পাঁচজনকে গ্রেফতার করে ডিবি। তাদের কাছ থেকে তিনটি পাসপোর্ট ও জাল ভিসা, বিমানবন্দরে প্রবেশের স্পেশাল কার্ড, ৩টি ই-টিকেট, ওয়ার্ক পারমিট ও ভিসা সংশ্লিষ্ট ৫/৬ পাতা জাল ডকুমেন্ট এবং নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়। এ সম্পর্কে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, দালাল চক্রের সদস্যরা এখন নতুন পন্থা অবলম্বন করছে। বাংলাদেশ বিমানের সিকিউরিটি ম্যান, কুয়েত এয়ারওয়েজের বুকিং সহকারী, কিছু জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ও ট্রাভেল এজেন্সি মিলে শক্তিশালী একটি চক্র গড়ে উঠেছে। তিনি বলেন, এ চক্রের সদস্যরা টুরিস্ট ভিসার কথা বলে সেনজেন ভিসাভুক্ত দেশে কোনো রকম পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপর পৌঁছে গেলে আর ফেরত আসতে হবে না, এই বলে কারো কারো কাছ থেকে ১৬ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এই চক্রের কাজ হচ্ছে, বিমানবন্দরে কোনো রকমে ঢুকিয়ে দেওয়া। ইমিগ্রেশনেও চেক করা হয় না। বিদেশগামী ভুক্তভোগীরা কিছু না বুঝে ভুয়া বোর্ডিং কার্ড নিয়ে বিমানে উঠে চলে যায়।


ডিবি প্রধান বলেন, এই কাজে যারা জড়িত, তাদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি। এয়ারলাইন্সের সিনিয়র কর্মকর্তা, সিনিয়র স্টেশন ম্যানেজার ও সুপারভাইজাররা এর সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের সম্পর্কে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ অপকর্মের সঙ্গে বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা জড়িত থাকলে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরও খবর



6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

২২ ঘন্টা ০ মিনিট আগে