রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডিসিএল : ১ম কোয়ার্টার ফাইনালে নীলফামারী বয়েজ জয়ী

নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ- ২০২৪ (সিজন-০৭)’-এর প্রথম কোয়ার্টার ফাইনালে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে নীলফামারী বয়েজ।

রবিবার (২৫শে ফেব্রুয়ারী) দুপুর ৩টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ৯ম ও প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—নীলফামারী বয়েজ বনাম কাব্য সুপার স্টার।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নীলফামারী বয়েজ। প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে কাব্য সুপার স্টার। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ও নীলফামারীর সাহিদের ৩.০ ওভারে ১২ রানের বিনিময়ে ৪ উইকেটে বিপর্যস্ত কাব্য সুপার স্টার ১৪.৪ ওভারে সব-কটি উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে।

৯৮ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেট খোয়ালেও সোহাগের ২৪ বলে অপরাজিত ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে ১০.০ ওভারে ১০৩ রান করে সেমিফাইনালে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করলো নীলফামারী বয়েজ। ম্যাচসেরা হয়েছেন নীলফামারীর সোহাগ।

উল্লেখ্য, আগামী ২৭শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর ৩টায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে—ডিমলা রাইডার্স বনাম মেসার্স বাদল স্টোর।

Tag
আরও খবর