হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

বিপিএলে প্লে-অফের লড়াই আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-02-2024 04:46:57 am

আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল গ্রুপ পর্বের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর সর্বশেষ দল হিসেবে প্লে অফে পা রাখে ফরচুন বরিশাল।


সোমবার দুপুর দেড়টায় এলিমিনিটর ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল বরিশাল ও চট্টগ্রাম। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার নিশ্চিত করবে। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। 


সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। সেখান থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। অবশ্য এই ম্যাচে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পরাজিত দলের। 


২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে তারা।


প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ। 


প্রথম রাউন্ডে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ফরচুন বরিশাল। আর বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় চারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে