টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

রাজধানীতে পিত্তথলির অপারেশন করাতে গিয়ে নারীর মৃত্যু

রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে পিত্তথলিতে অপারেশন করাতে গিয়ে শামিমা আক্তার মুন্নি (৩৮) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।শামিমার স্বজনরা জানান, বমি ও পেটের ব্যথা নিয়ে তারা গাজীপুর থেকে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত হাই কেয়ার জেনারেল হাসপাতালে মুন্নিকে ভর্তি করালে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান শামিমার পিত্তথলিতে পাথর হয়েছে, অপারেশন করাতে হবে। গতকাল (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটে ডা. নাজিবুল ইসলাম পিত্তথলির অপারেশন করান। 

শামিমার ভাই শফিকুল যুগান্তরকে বলেন, আমরা নিউরোলজিস্ট ডা. মনিরুজ্জামান মিয়ার পরামর্শে এই হাসপাতালে এসেছিলাম। তিনি আমাদের বলেছিলেন এই হাসপাতালে ডা. মহিদুজ্জামান টনি বসেন। সবাই মিলে তারা অপারেশন করবেন। কিন্তু অপারেশন করেছেন ডা. মহিদুজ্জামান টনির মেয়ের জামাই।

তিনি অভিযোগ করে বলেন, মাত্র আধা ঘণ্টার একটা অপারেশন তারা ৬ ঘণ্টা পর্যন্ত কী করেছে না করেছে কিছুই জানি না। অপারেশনের মাঝেই আমাদেরকে বলেছে ব্লাড লাগবে। আমরা ডোনার এনে ব্লাড সংগ্রহ করেছি। অপারেশনের পরপরই সব ডাক্তার চলে যান। পরে ডিউটি (কর্তব্যরত) ডাক্তার এসে বলেন যে, রোগীর অবস্থা খারাপ রোগীকে আইসিইউতে নিতে হবে। 

শফিকুলের আরও অভিযোগ করে বলেন, গতকাল (সোমবার) থেকেই আমরা বুঝছিলাম কোনো একটা সমস্যা হচ্ছে। ডাক্তাররা বলছিল- ডোনারের ব্লাডে নাকি সমস্যা ছিল, আবার কেউ বলছে অ্যানেস্থেশিয়া বেশি হওয়ায় জ্ঞান ফিরতে দেরি হচ্ছে। সবশেষ আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আমাদের রোগী নাকি ডেথ! আমার বোনের এই মৃত্যুর পেছনে ডাক্তারের ‘ভুল চিকিৎসা’ ও হাসপাতাল কর্তৃপক্ষের ‘গাফিলতি’ রয়েছে। আমরা এর বিচার চাই।

চিকিৎসা নিতে এসে রোগীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে হাই কেয়ার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক ওমর ফারুক যুগান্তরকে বলেন, স্যাররা (ডাক্তাররা) আমাদেরকে বলেছেন ল্যাপারোস্কপির মাধ্যমে রোগীর পিত্তথলির অপারেশন সম্ভব হচ্ছিল না তাই এটা ওপেন করতে হবে। দীর্ঘ সময়ের অপারেশন। এক্ষেত্রে কিছু কিছু রোগীর ক্ষেত্রে সমস্যা হয়, এই রোগীর ক্ষেত্রেও হয়েছে। তার (রোগীর) হার্ট কম কাজ করছিল। দুর্ভাগ্যক্রমে রোগীটা মারা গেল।

Tag
আরও খবর