সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনাদের ত্যাগে আমরা কৃতজ্ঞ!


দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে বাংলাদেশের উপজেলাভিত্তিক প্রথম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন "শৈলকুপা প্রেসক্লাব"। অথচ অভ্যন্তরিন কোন্দলে একই ক্লাবের সদস্যদের মধ্যে দুটি গ্রুপ দ্বন্দের সৃষ্টি হয়। এক পক্ষে নেতৃত্বে ছিলেন মুসা- পলাশ অন্য পক্ষে লিটন - শিহাব। 

দীর্ঘদিনের গ্রুপিং এর অবসান ঘটিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আলোচনার ভিত্তিতে উভয় গ্রুপের সমন্বয়ের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এক বছরের জন্য নতুন এ কমিটিতে সভাপতি শাহীন আক্তার পলাশ(দৈনিক আমাদের সময়) ও সাধারন সম্পাদক আব্দুর রহমান মিল্টন(এখন টিভি) নির্বাচিত হয়েছেন। 

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও চৌকশ সাবেক সাধারন সম্পাদক শিহাব মল্লিক ভাইকে। শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের এক কাতারে থাকতে যার ঐক্যান্তিক প্রচেষ্টা, মেধা, শ্রম সময় ও ত্যাগের বিনিময়ে আজকের এই সফলতা। একটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে  নতুন মাত্রায় শৈলকুপা প্রেসক্লাবের যাত্রা শুরু হল। 

শৈলকুপায় কর্মরত সকল সংবাদকর্মীকে ঐক্যবদ্ধ করার সাহসী ভূমিকা পালনের জন্য অসংখ্য ধন্যবাদ শিকদার ওয়াহিদুজ্জামান ইকু ভাইকে। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। 

এছাড়াও ঐতিহ্যবাহী এ সংগঠনের সংবাদকর্মীদের এক হওয়ার ব্যাপারে যারা শ্রম মেধা আর ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। 


একটি পরিচ্ছন্ন রাজনীতি মুক্ত অবাধ সাংবাদিকতার বিচরণ ঘটুক এ প্রত্যাশা চিরন্তন। সভাপতি - শাহীন আক্তার পলাশ ও সম্পাদক আব্দুর রহমান মিল্টন জুটি বিগত ৮ বছরের নানা বিতর্কিত ইতিহাসের ইতি টেনে সফল সূর্য ফোটাবেন বলে আশা রাখি। 

সেই সাথে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবেন বলে আশা রাখি।


একই সাথে নতুন সাংবাদিকদের জায়গা করে দিয়ে তাদের কাজের সুযোগ করে দেবেন বলেও প্রত্যাশা করি। 

সকল সদস্যদের জন্য শুভ কামনা রইল।

Tag
আরও খবর