সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

পিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার

পুলিশ সুপার (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান (বিপি-৭৪০৬১৩৩৩৪৫) এবার পিপিএম (সেবা) পদক প্রাপ্ত হয়েছেন। এবারের পুলিশ সপ্তাহ-২০২৪ এ তাকে এ মর্যাদায় ভুষিত করা হয়েছে। 

গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসলাম খানকে President Police Medal পিপিএম (সেবা) পদক প্রাপ্ত হওয়ায় মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় ।

রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস এ অনুষ্ঠিত বার্ষিক পুলিশ প্যারেড, পুলিশ সপ্তাহ-২০২৪ এর জাঁকজমক পূর্ণ আয়োজনে গেলো মঙ্গলবার তাঁকে এই পদকের বেইজ পরিয়ে দেয়া হয়। জাতীয় দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তিনি ২০২৩ সালের শেষের দিকে তিনি মুন্সিগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন ।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান মাদারীপুর জেলার সদর থানার ছিলারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশের ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়'র সমাজ বিজ্ঞান বিভাগ হতে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্ন করেন। 

ইতিপূর্বে মোহাম্মদ আসলাম খান তার চাকরি জীবনে অতিরিক্ত পুলিশ সুপার (উ:) এর কার্যালয় টাঙ্গাইল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন এন্ড ইন্টেলিজেন্স উইং) গোপালগঞ্জ, এন্টি টেররিজম ইউনিট হেডকোয়ার্টাস মিডিয়া এন্ড অ্যাওয়ানেস) এ অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
আরও খবর