নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বসন্ত উৎসব অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-02-2024 01:10:30 pm

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে বসন্ত উৎসব ১৪৩০ বঙ্গাব্দ ও বসন্তকালীন সেমিস্টার ২০২৪ এর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনাব আয়শা আকতার-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই স্থান যেখানে সারা দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি একত্রিত হয়। প্রকৃত মানুষ হবার ক্ষেত্রে এই ভিন্ন ভিন্ন সংস্কৃতি আমাদের উপর বিশেষ প্রভাব ফেলে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মুক্তভাবে নিজেদেরকে মেলে ধরতে হবে, তার জন্য বিশ্ববিদ্যালয়ে যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার সাথে ডিজিটাল টেকনোলজির যথাযথ ব্যবহার করতে হবে।"তিনি নবীন শিক্ষার্থীরা যেন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করে এবং প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে তার আহবান জানান। ইউআইটিএস-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ দক্ষ ও আদর্শবান সিভিল ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকলকে ধন্যবাদ সেইসাথে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বসন্তের শুভেচ্ছা জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর  ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ও ছাত্রকল্যান উপদেষ্টা জনাব মোঃ তারিকুল ইসলাম । 

স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোঃ হাসান ইমাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক ও নাশরাহ্ আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ-সহ জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

এসময় শরতকালীন সেমিস্টার ২০২৩ এর সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এরপর ইউসেক এর নবগঠিত কমিটির পক্ষ থেকে সদ্য বিদায়ী কমিটির সম্মানিত সদস্যদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৪ মিনিট আগে