জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

সিলেটে তিনদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষন শুরু।

সিলেটে তিনদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষন শুরু। 

সিলেটে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এ তিনদিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২ মার্চ) সকাল ১০ টায় সিলেট মহানগরীর খাদিম নগরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষণ হলে ৩ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক খায়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ খান মোহাম্মদ ওবায়দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয় এর অধ্যাপক  শহীদুল ইসলাম, ফ্রীপ প্রকল্পের সহকারী পরিচালক ডক্টর হুমায়ুন কবির। 

সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নাধীন সরকারের  ফ্রীপ প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে হবিগঞ্জ জেলা ও সিলেট জেলার ৪০ জন উদ্যোক্তা কৃষক অংশ নেন। 

প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তর সিলেট এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হুমায়ুন কবির, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এম,এইচ,বোরহান উদ্দিন ভূইয়া। 

 প্রশিক্ষণার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে মোঃ বাহার উদ্দিন ও সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার কৃষক ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন খাদ্য নিরাপত্তা অর্জনে উদ্যোক্তা কৃষকেরর বিকল্প নেই। আমাদের তেল ও মসলাজাতীয় ফসলসহ যে সকল পন্যে ঘাটতি রয়েছে সে ঘাটতি কাটিয়ে উঠতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে সহযোগিতা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Tag
আরও খবর