ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

জয়া-ফয়সালকে নিয়ে যা বললেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 09:40:23 am

দুই বাংলার অন্যতম আলোচিত নায়িকা জয়া আহসান। ঢালিউড, টালিউডের গণ্ডি পেরিয়ে এখন তিনি পা দিয়েছেন বলিউডেও।


অনেকেই বলেন, জয়া আহসানের বয়স বাড়ে না। ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ২৭ বছর! নায়িকার আসল বয়স নিয়ে বিতর্ক থাকলেও বিয়ে আর ডিভোর্স নিয়ে কোনো কনফিউশন নেই।


বর্তমানে সিঙ্গেল জয়া ক্যারিয়ারের শুরুতেই মনের মানুষ খুঁজে পেয়েছিলেন ১৯৯৮ সালে। ভালোবেসে বিয়ে করেছিলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল, অভিনেতা ফয়সাল আহসান উল্লাহকে। তখন তিনি ছিলেন জয়া মাসুদ। ভালোবেসে ফয়সালকে বিয়ের পর নিজের নামের পাশে জুড়েছিলেন স্বামীর পদবি। একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয়ও করেছেন জয়া-ফয়সাল। কিন্তু দীর্ঘ ১৩ বছরের ভালোবাসার সংসার শেষ পর্যন্ত ভেঙে যায় ২০১১ সালে। বিচ্ছেদের আগুনে পুড়লেও প্রকাশ্যে ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কথা বলেন না জয়া আহসান।


তবে সম্প্রতি বিয়ে-বিচ্ছেদ আর ক্যারিয়ার নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন জয়া। তারই সূত্র ধরে জয়া-ফয়সালের বিয়ে, বিচ্ছেদ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।


জয়া-ফয়সাল সর্ম্পকে সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, অনেকেই অনেক কথা লিখতেছেন ফেসবুকে, এবার আমি একটা কথা বলি আমাদের ফয়সাল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত জানাশোনা আছে। নিরেট একটা আপাদমস্তক ভদ্র রুচিশীল সাদা মনের মানুষ। মাঝেমধ্যে অবাক হই এটা ভেবে যে, ফয়সাল ভাই মিডিয়াতে কাজ করতো কীভাবে? অবশ্য আগের মিডিয়ার পরিবেশ অন্যরকম ভালো ছিল।


তিনি আরো বলেন, ফয়সাল ভাইকেও অনেকবার খুঁচিয়েছি জয়া আপার বিষয়ে। এখনও আমি তাকে দুলাভাই বলে ডাকি। কিন্তু কোনোদিন একটা নেগেটিভ কমেন্টস ফয়সাল ভাইয়ের মুখ থেকে শুনিনি জয়া আপার নামে। ঠিক তেমনিভাবে জয়া আপা ফয়সাল ভাইয়ের নামে কিছু বলেছে দেখিনি কিংবা শুনিনি। এটা হলো দুজন দুজনের প্রতি রেসপেক্ট।


জয়া-ফয়সালকে নিয়ে নেতিবাচক গল্প না বানানোর অনুরোধ জানিয়ে তাদের পুনরায় এক করে দেয়ার আহ্বান জানিয়ে সিদ্দিকী নাজমুল আলম আরো লিখেছেন, শোনেন ভাঙা খুব সহজ, ভাঙতে খুব মজা তাই না? তবে ভাঙার চাইতে গড়ার আনন্দ অনেক বেশি। আমরা আগুনে ঘি না ঢেলে তিক্ততা আরও না বাড়িয়ে যেহেতু তারা দুজনই এখনও বিয়ে নতুন করে করেনি, আসুন আপনি আমি আমাদের জায়গা থেকে পজেটিভলি কথা বলে তাদের পুনরায় মিল করিয়ে দেই।


সর্বশেষ ফয়সালকে উদ্দেশ্য করে এই ছাত্রনেতা লিখেছেন, ফয়সাল ভাই রাগ কইরেন না আমার লিখাটার জন্য। পাবলিক যেভাবে রঙ মাখাচ্ছে কারও একজনের লিখা উচিত তাই লিখলাম।


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৩ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে