তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

জরুরি সভা ডেকেছে বিসিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 09:44:03 am

জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল (শনিবার) দুপুর ১২টার দিকে শুরু হবে এ সভা।


৮ মার্চ, শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।


শনিবার (৯ মার্চ) বিসিবির এ জরুরি সভায় বোর্ডের ২৫ পরিচালকের সঙ্গে উপস্থিত থাকবেন সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।


এ সভার প্রধান এজেন্ডা থাকবে, আসন্ন এজিএম নিয়ে পরিকল্পনা করা। এজিএম হওয়ার আগে কিছু বিষয় বোর্ডে পাশ করাতে হয়, মূলত সে কারণেই বিসিবির এ সভা।


২০২২ সালের জুনে সবশেষ বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এরপর পেরিয়ে গেছে প্রায় ২০ মাস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি এজিএম। চলতি মাসেই হতে পারে বিসিবির এ বার্ষিকসভা। আগামীকাল বোর্ডসভা শেষে এজিএমের চূড়ান্ত তারিখ জানা যাবে।


জিএম ছাড়াও পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। এর বাইরে ২-১টি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বোর্ড সভায়। সভা শেষ করে পরিচালকরা বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি দেখতে সিলেট আসার কথা রয়েছে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৯ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে