তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 04:33:01 am

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালের। যেই জিতবে সিরিজ তার। তবে বাংলাদেশ যদি আজ লঙ্কানদের হারাতে পারে তাহলে গড়বে ইতিহাস। যাকে বলা যায় অলিখিত ফাইনাল।


শনিবার (৯ মার্চ) বিকেল ৩টায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে মাত্র তিন রানে হারে টাইগাররা। প্রথম ম্যাচে জয় হাতছাড়া করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাতেই বেড়ে গেছে তৃতীয় ম্যাচটার গুরুত্ব।


বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ মানেই এখন অন্যরকম উত্তেজনা, কেউ যেন কাউকে একবিন্দু ছাড় দিতে রাজি নয়।


উত্তেজনার সে আগুন জ্বলে উঠতে পারে শনিবার ( ৮ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টা থেকে শুরু এই ম্যাচটি আবার পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। দুই দলেরই সিরিজ জয়ের ম্যাচ, লড়াইটা তাই হবে মরণপণ।


শুধু সিরিজ জয় নয়, বাংলাদেশের জন্য এই ম্যাচটি আরও একটি কারণে মহাগুরুত্বপূর্ণ। লঙ্কানদের বিপক্ষে অনেক দ্বৈরথ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি। এবার টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।


গত দশ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত তাদের বিপক্ষে কোনো সিরিজই জিততে পারেনি তারা। এবার ভালো সুযোগ দেখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


শ্রীলঙ্কাকে ভালো দল মানলেও ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার বলে দিলেন, তার দল সিরিজ জয়ের পথেই আছে।


হাথুরুসিংহে বলেছেন, ‘আগের ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং-বোলিংয়ে আমাদের পরিকল্পানগুলো বাস্তবায়ন করেছি, এক কথায় সেটাকে নিখুঁত বলা যায়। আমরা এই সিরিজ জয়ের পথেই আছি। কিন্তু সিরিজ জিততে হলে আমাদের অন্যান্য বিষয় বিবেচনা করতে হবে। এটা দিনের ম্যাচ। এখানে অনেক কিছু সম্পর্কে সচেতন থাকতে হবে। যদি আমরা আমাদের ম্যাচের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সিরিজ জয়ের দারুণ সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে, শ্রীলঙ্কা ভালো টি-টোয়েন্টি দল।’


লঙ্কান সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে হাথুরুসিংহে আরও একবার বলেন, ‘হ্যাঁ, আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে, যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আমরা। হাসারাঙ্গাও খেলবে কাল (শনিবার), আমরা তাকে মোকাবিলা করতে প্রস্তুত আছি।’


নিষেধাজ্ঞা কাটিয়ে হাসারাঙ্গা ফিরলেও লঙ্কানরা আজ পাবে না তাদের গতিতারকা মাথিসা পাথিরানাকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই পেসার।


Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৯ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে