পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস

সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে জিপ গাড়ীর জয়

সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে জিপ গাড়ীর জয়

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জিপগাড়ী প্রতিকের প্রার্থী শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে ১২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯’মার্চ) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জের প্রবীন রাজনীতিক ও একুশে পদক প্রাপ্ত মরহুম মোতাহার হোসেন তালুকদারের ছোট ছেলে এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামরখন্দ) আসনের এমপি জান্নাত আরা হেনরীর স্বামী।

জানা যায়, নির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করেন। তবে, মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ঘোড়া প্রতিকের প্রার্থী মালোয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল। তিনি ভোট পান ৫০৬।

অন্য প্রার্থীরা হলেন, অ্যাড. আব্দুর রহমান, অ্যাড. মু. শওকত আলী সেলিম, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি রেফাজ উদ্দিন ও আব্দুর রহমান।

এ নির্বাচনে জেলার ৭টি পৌরসভা, ৯টি উপজেলা ও ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন ভোটারের মধ্যে ১১৯১জন ইভিএময়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করায় সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।

সবশেষ ২০২২ সালের ১৭ অক্টোবর এ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আরও খবর