মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ডলার কারসাজি: ৭ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 11:42:54 pm

ডলার মজুত করে মূল্যবৃদ্ধির প্রমাণ পাওয়ায় বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসারণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অতিরিক্ত মুনাফা করায় পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।’ তবে তিনি ব্যাংকগুলোর নাম বলতে চাননি।



ডলার কেনাবেচা এখন একেবারেই নিয়ন্ত্রণহীন। আজ সোমবার খোলাবাজারে ডলারের বিনিময় হার উঠেছিল ১১৪ টাকায়, আর আন্তব্যাংক লেনদেনে প্রতি ডলার ৯৫ টাকায় কেনাবেচা হয়েছে। ডলারের এই দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারিত আন্তব্যাংক দরের চেয়ে অনেক বেশি। শুরু থেকে অভিযোগ করা হচ্ছিল, ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে ব্যাংকগুলোর কারসাজি রয়েছে।

এই কারসাজি রোধে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নিতে শুরু করেছে। এ পর্যন্ত পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে। আরও ৪২টিকে কারণ দর্শাতে বলেছে। জবাব পাওয়ার পর এসব মানি এক্সচেঞ্জের লাইসেন্সের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানা গেছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া ব্যবসা করে আসছিল। 

কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেছেন, প্রবাসীদের দেশে আসা কমে গেছে, আবার বিদেশি পর্যটকও আসছেন না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজারে ডলারের সরবরাহ এমনিতেই বেশ কমে গেছে। সে কারণে ব্যাংকের মতো খোলাবাজারেও ডলারের সংকট দেখা দিয়েছে। বাজারের ডলার যে চাহিদা, সেই অনুযায়ী পর্যাপ্ত ডলার নেই। আবার অনেকেই ডলার কিনে ধরে রাখতে চাইছে। এ কারণে ডলারের দাম লাগামহীনভাবে বাড়ছে। 

তবে তাঁরা বলছেন, যে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, তারা যে ডলার কারসাজি করেছে, তার প্রমাণ বাংলাদেশ ব্যাংক পেয়েছে।



Tag
আরও খবর

6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে







6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৬ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে