মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

একদিনের ব্যবধানে বেড়ে শসা কেজি ১০০, লেবু এক হালি ৮০ টাকা

রোজার প্রথম দিনে শসা ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে। লেবু বিক্রি হয়েছে প্রতি পিস ১৫ টাকা দরে। তবে একদিনের ব্যাবধানে শসা৷ কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়েছে। লেবুর দামও বৃদ্ধি পেয়েছে প্রথম দিনের তুলনায়। গত বছরের তুলনায় ছোলা বিক্রি হচ্ছে ২০ টাকা বেশি দামে। ১১০ টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজও ছোলা।


কক্সবাজারের সবচেয়ে ব্যস্ততম বাজার বড় বাজার। এই বাজারে পইকারি খুচরা পণ্য বিক্রি হয়। তবে প্রতিবছরের ন্যায় রমজানের শুরুতেই জিনিসপত্রের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে।


সরেজমিন গিয়ে দেখা গেছে, শসা এক লাফে ৭০ টাকা থেকে ১০০ টাকা, লেবু পিস ২০ টাকা। লেবু সাইজে বড়টা এক হালি ৮০ টাকা। সয়াবিন তেল কেজি ১৬৫ টাকা বিক্রি হচ্ছে।


বাহারছড়া বাজারে ইফতার সামগ্রী কিনতে এসেছেন রুবেল। তিনি জানিয়েছেন, গতকালও শসা কেজি ৭০ টাকায় কিনেছি। একদিনের ব্যবধানে ১০০ টাকা বিক্রি হচ্ছে। বড় লেবু বিক্রি হচ্ছে এক হালি ৮০ টাকা। প্রতি পিস ২০ টাকা করে। মাঝারি লেবুর দামও ১৫ টাকার উপরে। ১০ টাকার নিচে কোনও লেবু নেই।


শুধু বাহারছড়া বাজার নয়, কানাইয়া বাজারেও দেখা গেছে শসা কেজি ১০০ টাকা, কোন কোন দোকানে ৮০ টাকা, লেবুর দামও বেড়েছে পিস প্রতি বিক্রি হচ্ছে ২০ টাকা, মাঝারি আকারের লেবু প্রতি পিস ১৫ টাকা করে বিক্রি হচ্ছে।


বড় বাজারে ইফতার সামগ্রী কিনতে আসা আবদুল্লাহ জানান, ১৩০ টাকা এক পিস নারকেল। মুড়ি কেজি ৭৫ টাকায় কিনেছেন। চিনি কিনেছেন ১৪০ টাকা দরে। আজকে প্রতিকেজি খোলা চিনি ১৪৫ টাকা এবং প্যাকেট চিনির কেজি ১৪৬ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোন কোন দোকানে কেজি ১৪২ টাকা দরেও বিক্রি হচ্ছে।


দিনের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শসা লেবুর দাম


দেশের উৎপাদন দিয়েই চাহিদা মেটে লেবুর। আমদানির প্রশ্ন না থাকায় লেবুর সঙ্গে ডলারের দর বাড়ার সম্পর্ক নেই। তবু অস্বাভাবিক লেবুর দাম। ব্যবসায়ীরা বড় আকারের এক হালি লেবুর দর হাঁকছেন ৮০ টাকা। অর্থাৎ প্রতি পিস লেবু ২০ টাকা। তবে আকারে ছোট লেবুর পিস কেনা যাচ্ছে ১২ থেকে ১৫ টাকায়। অবশ্য বড় বাজারে দু-এক টাকা কমে মিলছে। রমজান চলে আসায় চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়ে যায় লেবুর। এছাড়াও ইফতারির অন্যতম উপকরণ শসা। বাজারে এখন তিন ধরনের শসা পাওয়া যাচ্ছে। দেশি দুই ধরনের এবং একটি হাইব্রিড। হাইব্রিড শসার কেজি ৬০ থেকে ৭০ টাকা, দেশি এক জাতের শসা ১১০ থেকে ১২০ এবং অন্যটি ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীর। অথচ ১০-১২ দিন আগেও দেশি ও হাইব্রিড দুই জাতের শসার কেজি কেনা গেছে ৪০ থেকে ৬০ টাকায়।


বাড়তি পেঁয়াজ খেজুরের দামও


২০ টাকার নিচে নেই কোন খেজুর। শহরের বড় বাজারে ২৮০-৩০০ টাকার উপরে বেচা বিক্রি হচ্ছে খেজুর। শুধু রমজানে দরকার হয় ৫০ হাজার টন। তবে ডলারের দর বাড়ার পাশাপাশি এবার উচ্চ শুল্ক রয়েছে খেজুরে। নিম্ন আয়ের মানুষ সাধারণত জায়েদি খেজুর কেনেন। গত বছরের ১৪০ থেকে ১৬০ টাকার দরের সাধারণ মানের বা জায়েদি খেজুর এবার কিনতে হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। কেজি প্রতি কার্টনের খেজুর ৩০০ টাকাও বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। প্রতি কেজি ইন্ডিয়ান পেঁয়াজ ১৩৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে