শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

নাবিকদের ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চলছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2024 03:10:34 am

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো মূল্যে নাবিকদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশি জাহাজটি এখনও জলদস্যুদের নিয়ন্ত্রণে। তবে ২৩ জন নাবিক নিরাপদে আছেন। তাদের দ্রুত সুস্থতার সঙ্গে ফিরিয়ে আনতে পররাষ্ট্র পর্যায়ে আলোচনা চলছে। বুধবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) বেলা একটায় জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপটি। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে।


কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, ‘গোল্ডেন হক’ নামের জাহাজটি বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পরে এর নাম হয় ‘এম ভি আবদুল্লাহ’। ঘটনাটি জানার পর তারা জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এই জাহাজটি গত বছর সংগ্রহ করে কেএসআরএম গ্রুপ। ২০১৬ সালে তৈরি জাহাজটি লম্বায় ১৯০ মিটার। কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার পর জাহাজটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়ার কাজ শুরু করে দস্যুরা। বর্তমানে নাবিকদের ইন্টারনেট কানেকশন বন্ধ পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিটে পাঠানো ভয়েস মেসেজে জাহাজে থাকা একজন তার এক স্বজনকে বলছিলেন, ‘আমাদের জন্য দোয়া করিও। সোমালিয়ার জলদস্যুরা অ্যাটাক করেছে। অলরেডি আমরা অ্যারেস্টেড। আমাদের এক জায়গায় বন্দি করে রাখছে।


ওরা বোট উঠিয়ে ফেলেছে অলরেডি। ওই নাবিককে আরও বলতে শোনা যায়, ‘আমাদের জাহাজ সোমালিয়া নিয়ে যাচ্ছে। সোমালিয়া নিয়ে যাওয়া মানে আমাদের জন্য খুব খারাপ অবস্থা। এটা গোপন রাখিও। আমার পরিবারের একটু খোঁজখবর নিয়ো, ছেলেগুলোর খেয়াল রাখিও। মুরুব্বিদের দোয়া করতে বলিও।’ ‘আল্লাহ যদি হায়াতে নিয়ে আসে, বাঁচায় নিয়ে আসে তাহলে দেখা হবে কোনো দিন।’ জাহাজটির চিফ অফিসার মো. আতিক উল্লাহ খানের স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে স্ত্রীর কাছে একটি অডিও বার্তায় আতিক উল্লাহ জানান, জলদস্যুরা তাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। টাকা না পেলে একজন একজন করে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে তাদের। এদিকে, এমভি আবদুল্লাহকে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাহাজটিতে থাকা আরেক বাংলাদেশি। এদিকে উদ্বেগে দিন কাটছে জাহাজটিতে থাকা কর্মকর্তা ও নাবিক স্বজনদের। জাহাজে থাকা একাধিক সূত্র জানিয়েছে, জাহাজে আনুমানিক ৫০ জন সশস্ত্র জলদস্যু অবস্থান করছে।


তারা সবার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। এর আগে, ২০১১ সালে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল ২৬ ক্রুসহ বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি। ৩ মাস পর মুক্ত হয়ে জাহাজটি সোমালিয়া থেকে ওমানের সালালা বন্দরে ফেরে।



আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে