ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

মাঝ আকাশে হঠাৎ অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় বিমানের জরুরি অবতরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2024 02:37:18 am

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কাতারে যাচ্ছিল। তবে কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনা হয়।

গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩২৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশে রওনা হয়। কলকাতার আকাশে পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।

অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশে ঢাকা ছাড়ে।বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। এতে ৪১৯ জন যাত্রী ছিলেন।

আরও খবর