কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ে নিঃশ্ব বীর মুক্তিযোদ্ধার পুত্র

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুতের মিটারে আগুন লেগে নিঃশ্ব এক পরিবার। উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি গ্রামের হাজির দিঘী এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আক্তার আলীর পুত্র মাহবুবুর রহমান(৩৫) এর বাড়িতে শুক্রবার(২১অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ দিকে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনাটি ঘটে। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষতি সাধিত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য হাজী এসহাক আলী জানান, ওই গ্রামের মাহবুবুর রহমানের বাড়িতে বিদ্যুতের মিটারে থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

 ক্ষতিগ্রস্ত মাহবুব জানান, বিদ্যুতের মিটার থেকে প্রথমে ফ্রিজে আগুন লাগে। আমি আগুন নিভাতে ব্যর্থ হয়ে বাড়িতে লোকজন সহ চিৎকার করে প্রতিবেশিদের ডাকি। বিদ্যুতের আগুন হওয়া কারনে কেউ নিভানোর সাহস পায় না। লোকজন বেশি হলে সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করছে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও বড় টিনসেট থাকার ঘর আসবাব পত্র নগদ তিন লক্ষ টাকা পুড়ে ছারখার হয়ে যায়।

মাহাবুর রহমানের স্ত্রী জুয়ারা বেগম বলেন, ঘরে খাওয়া-দাওয়া করার মতো কিছু নেই। রাত হতে অনাহারে এক কাপড়ে আছি।  পরিধান যোগ্য কাপড় ও জিনিসপত্র সব শেষ। এখন আমরা নিরুপায়। বিদ্যুতে মিটারে আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে ভুরুঙ্গামারী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ কাউসার আলম বলেন, আমি বতর্মানে ছুটিতে আছি অফিসে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখবো।

Tag
আরও খবর