বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বশেমুরবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হিরা সম্পাদক মনিরুল


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২৫) উপ-রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম (হিরা) সভাপতি এবং অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক চৌধুরী মনিরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


আজ ১৮ মার্চ (সোমবার) সহকারী রেজিস্ট্রার ও অফিসার্স এসোসিয়েশন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মিলন হাসান এবং বিশ্ববিদ্যালয়ের অডিট শাখার সহকারী পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার ফয়সাল আহমেদ সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানা যায়।


সবগুলো পদের বিপরীতেই একের অধিক প্রার্থী না থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে।


এসোসিয়েশনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি-১ সেকশন অফিসার শেখ আনিকা, সহ- সভাপতি-২ সেকশন অফিসার বি. এম. আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ সেকশন অফিসার মোঃ আরিফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ সেকশন অফিসার জাহিদুর রহমান, অর্থ-সম্পাদক সেকশন অফিসার আকরাম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক সেকশন অফিসার মোঃ রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা (ল্যাব) মোঃ রাসেল শেখ। 


এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সেকশন অফিসার মোঃ রবিউল ইসলাম, সেকশন অফিসার দীপক চন্দ্র ঘরামী, প্রশাসনিক কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ আসলাম, প্রশাসনিক কর্মকর্তা শামসুর নাহার খানম ও প্রশাসনিক কর্মকর্তা (ল্যাব) ইউসুফ মিয়া নির্বাচিত হয়েছেন।


নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরা ও সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসান এসোসিয়েশনের সকল সদস্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি স্তরে কর্মরত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সেই সাথে সকলের সহযোগিতায় জাতির পিতার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

আরও খবর