আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

পিএসসির নতুন সদস্য হলেন রাবির অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে

অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। ©তার ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও জনসংযোগ দফতরের প্রশাসক।বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও জনসংযোগ দফতরের প্রশাসক।




মঙ্গলবার (১৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)-এর সদস্য পদে নিয়োগ প্রদান করলেন। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে আগামী পাঁচ বছর বা তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।


তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০০ সালে, এবং সে বছর একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন। এর পর তিনি ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০৬ সালে তিনি নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্টাডিজ কোর্স ও ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এই অধ্যাপক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), ইউনিসেফ বাংলাদেশ, ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্লাস্ট (ইউএনডিপি), উইনরক ইন্টারন্যাশনাল এবং ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ (আইএনডিপি)সহ বিভিন্ন সংস্থার সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন ও পরামর্শক হিসেবে কাজ করেছেন।

আরও খবর