ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

সোশ্যাল ইসলামী ব্যাংক চর বংশী এজেন্ট শাখায় বিধবার টাকা আত্মসাৎের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে সোশ্যাল  ইসলামী ব্যাংক চর বংশী বাজার এজেন্ট  শাখায় আসমা আক্তার নামে এক বিধবার ৭ লক্ষ   টাকা  আত্মসাৎ ও গ্রাহককে ডাকাতির অভিযোগে ফাঁসানোর অভিযোগ উঠেছে ঐ শাখার মালিক পক্ষ  মো: ফজলুল করিমের বিরুদ্ধে।  সীলমহোর সম্মিলিত ক্রেডিট রসিদ থাকলেও   অর্থ আত্মসাৎের অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিয়ন্ত্রণকারী জেলা সোশ্যাল ব্যাংকের ম্যানেজার.।  


 ঐ ব্যাংকের  চর বংশী এজেন্ট শাখায় গত ২২ সালের ৫ মে ৬ লক্ষ, ৭ জুলাই ১ লক্ষ এবল ৪ আগস্ট ৫০ হাজার মোট সাড়ে ৭ লক্ষ টাকা জমা রাখেন চর বংশী ইউনিয়নে গ্রাহক আসমা আক্তার। স্বামীর মৃত্যুর পরবর্তী বাবার বাড়ির জমি বিক্রি করা শেষ সম্বল জমা রাখেন ঐ এজেন্ট ব্যাংকে। এ বছরের জানুয়ারির ২৪ তারিখে ব্যাংক স্টেটমেন্টে দেখেন তার একাউন্টে টাকা রয়েছে মাত্র ৫১ হাজার। টাকা পেতে নানা জায়গায় ধরনা দিয়েও ফল পাননি। এদিকে  ফজলুল করিম ২ জন লোক নিয়ে নিজেই  ব্যাংকের তালা ভেঙে ঐ ভুক্তভোগীকে ফাঁসাতে থানায় তাদের নামে অভিযোগও দায়ের করেন। কিন্তু  তিনি নিজেই বলেছেন ব্যাংকের তালা কে বা কারা ভেঙেছে তা তিনি দেখেননি৷এদিকে  ১৪ ই মার্চ ফজলুল করীম তার সাথে ২ জন কে নিয়ে ব্যাংকের নিচের দোকান থেকে রড নিয়ে ব্যাংকের তালা ভেঙেছে বলে জানান বংশী বাজার কমিটি সভাপতি ও স্থানীয় কয়েকজন। এছাড়াও জাকির হোসেন নামের এক বৃদ্ধের ১ লাখ ৫০ হাজার টাকাও আত্মসাৎ করেছে বলে জানান তিনি। এর প্রতিবাদে গত মঙ্গলবার (১৯ মার্চ)  সকাল ১১ টায় বংশী বাজারে ব্যাংকের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ঐ ভুক্তভোগীরা, তাদের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী তার উপরোক্ত  টাকা আত্মসাৎের অভিযোগ তুলেন এবং ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। ডাকাতির অভিযোগে  ফাঁসানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীর পরিবার এলাকাবাসী। দুপুর সাড়ে ১২ টায় ঐ এজেন্ট ব্যাংকে গিয়ে পাওয়া যায় মাত্র ১ জন কর্মকর্তা। ফজলুলু করীমকে মুঠোফোনে কল করার পর আসেন তিনি।টাকা জমা দেওয়ার ক্রেডিট কার্ডে বংশী বাজার এজেন্ট ব্যাংকের রিসিভ ও  সীল মোহর থাকলেও এসব  ভুয়া আর মিথ্যা বলে জানান তিনি।


গ্রাহক আসমা আক্তার রায়পুর উপজেলার উত্তর  চরলক্ষ্মী গ্রামের মাস্টার আলী আহমেদ প্রধানের মেয়ে এবং নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মী নারায়ণপুরের মৃত জাকির হোসেনের স্ত্রী। অভিযুক্ত মো: ফজলুল করীম রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়নের বেপারী বাড়ির সাত্তার ব্যাপারির ছেলে। 

  


ভুক্তভোগী আসমা আক্তার ও এলাকাবাসী বলেন, 

আমি টাকা জমা রেখেছি সাড়ে ৭ লাখ কিন্তু এখন আমার একাউন্টে রয়েছে মাত্র ৫১ হাজার টাকা। বাকি টাকা এই ব্যাংকের ফজলুল করীম আমার ব্যাংক একাউন্টে জমা করেনি। আমি আমার বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা জমিয়ে রেখেছি। আমি স্বামী হারা। এখন আমার কি হবে আমি আমার টাকা ফেরত চাই, সুষ্ঠু বিচার চাই । 


আমাদেরকে ফাঁসানোর জন্য ফজলুল করীম নিজেই ব্যাংকের তালা ভেঙে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমরা এর বিচার চাই। এলাকায় এরকম ঘটনা মানার মতো না। আমরা এলাকাবাসী চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগী তার টাকা যেনো ফিরে পায়। এরকম ঘটনা যেনো আর না ঘটে।  


  চরবংশী বাজার কমিটি সভাপতি সেলিম কবিরাজ বলেন, 

 ফজলুল করীম নিজেই তার ব্যাংকের তালা ভেঙেছে। এখানে অন্য কেউ ব্যাংক ডাকাতি করতে আসেনি। আমরা বাজার কমিটির লোকজনকেও সে জানায়নি। অথচ সে থানায় ভুক্তভোগী গ্রাহকের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে । 


অভিযুক্ত ফজলুল করিম বলেন, 

এই সীল মোহর ভুয়া। আপনারা সকল সীল মিলালে বুজতে পারবেন এগুলা ভুয়া। 


 সোশ্যাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মাকসুদুর রহমান বলেন, ঘটনাটি আমরা জেনেছি। অভিযোগকারী গ্রাহক আমাদের লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো। 

আরও খবর