অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আইপিইউ অ্যাসেম্বলি’ সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2024 05:55:22 am

১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদীয় প্রতিনিধিদলসহ বুধবার দিবাগত রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আগামী ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভাতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি স্পিকারের সফর সঙ্গী হয়েছেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন প্রতিনিধি দলে রয়েছেন। এ ছাড়া স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীগণসহ আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।

আরও খবর