স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


 হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। 

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন, বানিয়াচং হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রাম। এ গ্রামের ঐতিহ্য সুপ্রাচীন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনও ঠুনকো বিষয় নিয়ে গ্রাম্য দাঙ্গায় মানুষ হতাহত হচ্ছে। যা অত্যন্ত পীড়াদায়ক বিষয়। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকল শ্রেণিপেশার ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আব্দুল আহাদ মিয়া, মঞ্জুু কুমার দাস, অধ্যক্ষ স্বপন কুমার দাশ ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।

আরও খবর