সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২১মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জের  বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাজ্ঞণে ২৫মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধার সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভার শুরুতে ২৫ মার্চ গণহত্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও সভার  সভাপতি  আব্দুছ ছালাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট  কে এম হোসেন আলী হাসান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান তিনি ছাত্রদের  উদ্দেশ্য বলেন,বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এত বেশিসংখ্যক হত্যা এবং বর্বরতার এমন উদাহরণ আমরা আর একটিও খুঁজে পাব না।

ইতিহাসের সেই ঘৃণিত চক্র এখনো সক্রিয় রয়েছে,। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।

অনুষ্ঠানে সভাপতি  

আব্দুছ ছালাম খাঁন তিনি তার সমাপনী বক্তব্য বলেন,বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এত বেশিসংখ্যক হত্যা এবং বর্বরতার এমন উদাহরণ আমরা আর একটিও খুঁজে পাব না।’

বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭১ সালের ২রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন; ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে দীর্ঘ ২৩ বছরের শাসন-শোষণ থেকে মুক্তির লক্ষ্যে সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করেন এবং ১৫ই মার্চ থেকে ৩৫দফা নির্দেশনা পালনের আহব্বান জানান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( দিবা শাখা) মো. মহসীন নূরী, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) প্রভাতি শাখা সনাতন দাস,  প্রমুখ। অনুষ্ঠানে  বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের  সহকারী  শিক্ষক মো. মেহেদী হাসান। 

উল্লেখ্য ঃ  জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান কে স্কুলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম খাঁন তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি বই তার হাতে  তুলেদেন, এবং  অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান তিনি কমলমতি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ বিষয় বই পড়বার জন্য ও ২০ হাজার টাকা বই  উপহার ঘোষণা করেন।

আরও খবর