হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে জেলা স্কাউট ও রোভার স্কাউটসদের আর্থ আওয়ার উদযাপন

২৩ মার্চ, রোজ শনিবার এদিন বাংলাদেশ সময় রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এক ঘণ্টার জন্য বিশ্বজুড়ে পালন করা হবে ‘আর্থ আওয়ার ডে’। এদিন এক ঘণ্টার জন্য বিদ্যুৎ বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করার প্রতিশ্রুতি নেয় পুরো বিশ্ব।এক ঘণ্টার জন্য আজ নিভে যাবে পৃথিবীর সব আলো। এদিন সারা বিশ্বের কোটি কোটি মানুষ এক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবহার করা বন্ধ করে দেয়, যার কারণে এই দিনটিকে আর্থ আওয়ার ডে বলা হয়। 

আর্থ আওয়ার উপলক্ষে  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার এর আয়োজনে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর এ আর্থ আওয়ার পালন মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক সরকার ছানোয়ার হোসেন (এলটি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি পরাগ সাহা তিনি বলেন, 

আর্থ আওয়ার ডে নিজে পালন করার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের এবং বন্ধুদের পালন করার জন্য উৎসাহিত করা উচিত। এক ঘণ্টার জন্য বিদ্যুৎ বন্ধ করে রাখার সঙ্গে আরও বিভিন্ন ভাবে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। বাড়িতে গাছ লাগানো এবং গাছের যত্ন নেয়ার মতো কাজ করেও এই কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়া যেতে পারে।

আর্থ আওয়ার ডে পালন এক ঘণ্টার একটি ছোট কাজ হলেও এর একটি বড় প্রভাব পৃথিবীর উপর পড়ে। এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে এবং পৃথিবীকে ভালো গ্রহ তৈরি করতে অনুপ্রাণিত করে। এই কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বের মানুষকে প্রকৃতির ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা সহকারী কমিশনার ( প্রোগ্রাম) মো. খালেকুজ্জামান খান, ( এলটি) ও যুগ্ম- সম্পাদক মো. শাহীদুর রহমান, ( এ. এলটি)

বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটির সংযোজিত  সদস্য  মো. হোসেন আলী ( ছোট্ট) সেবা মুক্ত স্কাউট গ্রপের স্কাউট লিডার আবু হানিফ, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মনিরা সুলতানা,  মাছুম বিল্লাহ মাহি, রোভার মেট মো. সাকিব মো. রাশেদুল ইসলাম, মো. পারভেজ, মো. রাজু সেখ, মো. শামস ইবনে মহসিন, এছাড়াও  ইসলামিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা এবং 

অন্বেষণ মুক্ত স্কাউট দলের স্কাউট ও সেবা মুক্ত স্কাউট গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঃ স্কাউটিং বিশ্বব্যাপী স্বীকৃত একটি শিক্ষামূলক যুব আন্দোলন। স্কাউটিংয়ের মাধ্যমে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে স্কাউটরা তাদের ব্যক্তি জীবনে, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। এ পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের। এই ধরত্রীকে রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপি ২৩ মার্চ ২০২৪ শনিবার "আর্থ আওয়ার ২০২৪” উদযাপন করা হয়। আর্থ আওয়ার উপলক্ষে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে ২৩ মার্চ ২০২৪ শনিবার রাত ৮:৩০ মিনিট থেকে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত ১ (এক) ঘন্টা সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ/ব্যবহার সীমিত রাখা।বিশ্বজুড়ে ১৯০টি দেশ এই আর্থ আওয়ার পালন করে।

আরও খবর