অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কুড়িগ্রামে বি‌সিক শিল্প নগ‌রীতে ভয়াবহ অ‌গ্নিকান্ডে অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি



কু‌ড়িগ্রা‌ম বি‌সিক শিল্প নগ‌রীতে এক‌টি তুলা তৈ‌রির কারখানায় অ‌গ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 



রোববার ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বি‌সিকের ভাই-ভাই ও মা টেক্সটাইল নামক তুলা তৈ‌রির কারখানায় এই অ‌গ্নিকান্ডের ঘ‌টনা ঘটে।


এসময় সাধারণ মানুষসহ ফায়ার সা‌র্ভিসের পাঁচটি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণ জন্য কাজ করে। দীর্ঘ ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।



স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার বেলগাছা ইউ‌নিয়নে কু‌ড়িগ্রা‌ম বি‌সিক শিল্প নগ‌রীর যৌথ মালিকানাধীন ভাই-ভাই ও মা টেক্সটাইল নামক তুলা তৈ‌রির কারখানা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত।



ভাই ভাই টেক্সটাইলের মালিক মহ‌সিন শেখের ভাগিনা শাওন ইসলাম বলেন, আমাদের এই কারখানায় সকাল থেকে কাজ শুরু হয়। সকাল ১০টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কিভাবে লেগেছে বলা যাচ্ছে না। আমরা সিসি টিভির ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা করছি। ভিতরে প্রায় ২০ জনের মত কর্মচারী ছিল। সবাই ভালো আছে। ধারনা করা হচ্ছে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  



ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান,আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম ৯টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে আসে। এসময় আগুনের ভয়াবহতা একটু বেশিই ছিল। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন কিভাবে লেগেছে তা তদন্ত করে বলা যাবে।


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে