শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা



 হবিগঞ্জের বানিয়াচংয়ে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভূক্তির লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।


মতবিনিময় সভায় ইউএনও মাহবুবুর রহমান বলেন, সর্বজনীন পেনসন স্কিমে সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা মাসিক ৫'শ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা চাঁদা প্রদান করতে পারবেন। আর এই সুযোগ সুবিধা শুধু মাত্র বাংলাদেশী নাগরিকদের জন্য। 

তিনি আরো বলেন, একজন ব্যক্তি তাঁর শেষ বয়সে এই জমানো চাঁদার টাকাই হবে শেষ ভরসা। সন্তানদের উপর নির্ভর করতে হবে না, যেতে হবে না বৃদ্ধাশ্রমে। তিনি জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা করে জনসচেতনতা মূলক প্রচারণার মাধ্যমে সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গকে পেনশন স্কিমের আওতায় আনার পরামর্শ দেন। 


এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. সাইফুল ইসলাম সিদ্দিক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মামুন হাসান, সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম প্রদান, উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, চেয়ারম্যান মিজানুর রহমান, মো. আহাদ মিয়া, এরশাদ আলী, মো. ছাদিকুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার নূর মোহাম্মদ নুরুন্নবী, তথ্য আপা আখি আক্তার পান্না প্রমূখ। 


এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নুপুর দেব,  বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১৫টি ইউনিয়নের সচিব, উপ সহকারি কৃষি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

Tag
আরও খবর