স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচংয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন



 যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন।


 মঙ্গলবার(২৬ মার্চ)  সূর্যোদয়ের সাথে স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এ উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে শরীর চর্চা প্রদর্শনী, মাকালকান্দি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদিপ দেবের সঞ্চালণায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ। 

এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের সন্তানদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

Tag
আরও খবর