ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ডিআইইউসাসের ১০ সাংবাদিক শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় বশেমুরবিপ্রবিতে মানবন্ধন


বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) কার্যক্রম বন্ধের নির্দেশ ও সাংবাদিকতা পেশায় যুক্ত ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (ইউজেএফ) নির্দেশে সারাদেশে একযোগে সকল ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শেমুরবিপ্রবিতে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেয়।


সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাব, বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরাম, বশেমুরবিপ্রবি রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ। 


দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিফাত ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি মেসেঞ্জারের প্রতিনিধি শেখ মোঃ মেহেদী হাসান সাকিব, 


সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সজিবুর রহমান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি সাজ্জাতুজ্জামান সুজন।




বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি মেসেঞ্জারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ মোঃ মেহেদী হাসান সাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কাজ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, রুখে দাঁড়ানো। ডিআইইউসাস ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরে তারা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে স্বোচ্ছার ছিলো এবং তাদের দমিয়ে রাখতে তাদের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি বলতে চায় আমরা বশেমুরবিপ্রবি প্রেসক্লাব ডিআইইউসাসের পাশে আছে এবং সংগঠনটির ১০ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ তুলে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার আহব্বান থাকবে।


দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিবুর রহমান ডিআইইউসাসের ১০ জন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা জানি ক্যাম্পাস সাংবাদিকতা ইতিবাচক সংবাদের পাশাপাশি বিভিন্ন নেতিবাচক সংবাদ দূর্নীতি, অন্যায় তুলে ধরে। কিন্তু এই দূর্নীতি অন্যায় তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা বার বার বাক রুদ্ধ হচ্ছে। এই অপরাধেই বহিষ্কার করা হয়েছে ডিআইইউসাসের ১০ সাংবাদিককে। ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও মার্ক টেম্পারিং, দুর্নীতির বিরুদ্ধে নিউজ করায় এখন সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি সাংবাদিকদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারির উদ্দেশ্যে তিনি বলেন, আজ রংপুরের সাংবাদিকরা আপনাকে বর্জন করেছে কাল সারা দেশের সাংবাদিকরা আপনাকে বর্জন করবে। তার আগেই এই ১০ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন।


উল্লেখ্য, মার্ক টেম্পারিং, দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত ১৩ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ও রেজিস্ট্রার (ইনচার্জ) মো.আবু তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ দেওয়া হয়।

আরও খবর