নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের 'মিশন গ্রিন বাংলাদেশ'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 10:30:45 pm


বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে দেশের এক ঝাঁক তরুণ৷  গত মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ সবুজ বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), চারুকলা বিভাগ, বেশ কিছু আবাসিক হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণ করেন। 


জানা গেছে, সারাদেশের তরুণদের নিয়ে একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 'মিশন গ্রিন বাংলাদেশ'-নামের উদ্যোগ নিয়েছে দেশের মানুষের হেলথ ও ওয়েলনেস নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান হেলথি লিভিং বিডি। সহযোগী হিসাবে আছে পরিবেশ নিয়ে দীর্ঘদিন কাজ করে চলা সংগঠন 'হেল্প দ্যা ফিউচার' ও গাছ নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান 'প্লান্ট ইজি'। বৃক্ষরোপণের প্রথম পর্বের এ মিশনটি চলবে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত। 


আয়োজকরা জানায়, প্রথম পর্বে স্বাধীনতার ৫৩ বছর উপলক্ষে প্রতীকীভাবে দেশের ৫৩টি স্থানে চারাগাছ রোপণ করবেন তারা। তাদের উদ্দেশ্য শুধু চারাগাছ রোপণই নয়, বৃক্ষরোপণের বার্তাটি সারাদেশে ছড়িয়ে দেওয়া যাতে করে সবাই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয়। আর ২০২৪ সালে সারাবছর জুড়েই চলবে তাদের সবুজ বাংলাদেশ গড়ার কার্যক্রম। এই মিশনের অংশ হিসেবে এক লক্ষেরও বেশি গাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়াও কার্যক্রমের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক দূষণ কমানো, ১কোটি মানুষের মাঝে জনসচেতনতা তৈরীসহ নানা উদ্যোগ হাতে নিয়েছেন তারা। 


অনন্য এ আয়োজনের বিষয়ে জানতে চাইলে হেলথি লিভিং বিডির প্রতিষ্ঠাতা আহসান রনি বলেন, 'আমরা একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ সুস্থ জীবনযাপন করবে। সুস্থ জীবনযাপনের এক নম্বর শর্ত হচ্ছে সুস্থ পরিবেশ অর্থাৎ শুদ্ধ বাতাস, শুদ্ধ মাটি, পরিষ্কার পানি; সবকিছুর প্রধান সমাধান হচ্ছে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা, যেখানে চারিদিকে গাছের সমারোহ। এজন্যই হেলদি লিভিং বিডি ও সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে আমরা সারাদেশে লক্ষাধিক গাছ যেমন লাগাতে চাই, তেমনি কোটি মানুষকে সচেতন করতে চাই গাছ লাগানোর জন্য।'


কার্যক্রমের প্রজেক্ট ডিরেক্টার কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, 'সুস্থভাবে বাঁচতে হলে সবার আগে আমাদের সুস্থ পরিবেশ দরকার। যেভাবে দেশের প্রতিটি পতিত জায়গা, রাস্তা, কিংবা নদীর ধারে প্রতিটি জায়গায় আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে চাই। আমরা আশা করছি সবুজ বাংলাদেশ গড়ে তোলার এই উদ্যোগে প্রতিটি মানুষই আমাদের সাথে থাকবেন।'


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪০ মিনিট আগে