রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি- আবু তাহের, সেক্রেটারি-মুকুল কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, পিতাকে অর্থদণ্ড কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার উলিপুরে নিরাশির পাথারে সড়কের পাশ থেকে ড্রাইভারের লাশ উদ্ধার উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত - ১ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক।

দায়িত্বে অবহেলায় শিশুর মৃত্যু শরীয়তপুরের সেই চিকিৎসককে চান না রৌমারীবাসী



শরিয়তপুর থেকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে বদলির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলা গেটের সামনে এ মানববন্ধন করে স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, আজিজুর রহমান, বাসদ নেতা (মার্কসবাদী) মহিউদ্দিন মহির, প্রভাষক এমআর ফেরদৌস, আব্দুস সামাদ, আক্তারুজামান আক্তার ও শৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ও মনফ বিদ্যুৎ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, অমানবিক চিকিৎসক শরীফ উর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চান না তারা। দ্রুত ওই চিকিৎসকের বদলি বাতিলসহ পর্যাপ্ত জনবল চান রৌমারীবাসী।

মানববন্ধনকারীরা জানায়, গত ১৩ মার্চ দুপুরে শরীয়তপুর পৌরসভার চরপালং গ্রামের রাজিব শেখ ও রুবিনা বেগম দম্পত্তির তিন মাস বয়সী শিশু মুসাফিরকে  পেট ব্যথা ও ঠান্ডা জনিত কারণে শরীয়তপুর সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যার দিকে হঠাৎ করেই মুসাফির অসুস্থ হয়ে পড়লে প্রথমে তার স্বজনদের ডাকে নার্স এসে শিশুটিকে দেখে তাদেও চিকিৎসককে ডাকার পরামর্শ দেন। এ সময় নার্সের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা একাধিকবার ডাকলেও আসেননি দায়িত্বরত চিকিৎসক শরীফ উর রহমান। এদিকে রোগীর অবস্থা গুরুতর হয়ে গেলে নার্স, ওয়ার্ডবয় ও আয়া ডেকে আনতে যান ওই চিকিৎসককে। কিন্তু চিকিৎসক নার্সকে পরামর্শ দেন অক্সিজেন খুলে তার কাছে নিয়ে যেতে। রোগীর অবস্থা গুরুতর হয়ে গেছে বলে নার্স অক্সিজেন খুলতে অপারগতা প্রকাশ করলেও শিশু মুসাফিরকে শেষ পর্যন্ত দেখতে যাননি চিকিৎসক শরীফ উর রহমান। এরপর রাত পৌনে ৮টার দিকে হাসপাতালেই মারা যায় শিশু মুসাফির। এ ঘটনায় ১৪ মার্চ গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হোসনে আরাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান। এ সময় তদন্ত প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। পরে ২০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে ডা. শরীফ উর রহমানকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদলি করা হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, চিকিৎসক শরীফ উর রহমানের বদলি এ স্বাস্থ্যকমপ্লেক্সে বদলি হলেও এখনও যোগদান করেননি ওই চিকিৎসক। পর্যাপ্ত জনবলের বিষয়ে তিনি বলেন, চাহিদা পাঠানো হয়েছে। শিগগির জনবল সংকট ঘুচবে বলেও জানান তিনি।
আরও খবর