ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

আইপিএলে মুস্তাফিজের রেকর্ডের ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2024 02:08:29 pm

চলতি আইপিএলে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধি করছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে সফল দলের একটি চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন টাইগার পেসার। ধোনি-জাদেজাদের নিয়ে গড়া দলটার ভক্ত কত, তা না বললেও চলে। এবার চেন্নাইয়ের ম্যাচ দর্শকসংখ্যায় রেকর্ড গড়ে ফেলেছে। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন। সেই সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছিলেন।


গত ২২ মার্চ চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠেছে আইপিএলের সপ্তদশ আসরের। সেই ম্যাচে আইপিএলে ক্যারিয়ার-সেরা বোলিং করে উইকেটের ফিফটি পূর্ণ করেন মুস্তাফিজ।


টুর্নামেন্টটির অফিসিয়াল ব্রডকাস্টার ডিজনি স্টার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ আইপিএলের প্রথম দিনে খেলা দেখেছেন ১৬ কোটি ৮০ লাখ মানুষ। এ ছাড়া ১ হাজার ২৭৬ কোটি মিনিট দেখা হয়েছে। আইপিএলে যে কোনো মৌসুমের প্রথম দিনের হিসেবে যা সর্বোচ্চ।


ক্রিকেট বিশ্বের বড় বড় সব তারকাদের দেখা মেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। চার-ছক্কা আর অর্থের ঝন-ঝনানি সবমিলিয়ে মাস দুয়েক ক্রিকেট ভক্তদের বুঁদ করে রাখে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এমন রোমাঞ্চকর আয়োজন দেখতে দর্শকদেরও আগ্রহ থাকে তুঙ্গে। আর ম্যাচ যদি হয় ধোনি বা কোহলিদের, তাহলে তো কথাই নেই।


১৬ কোটি ৮০ লাখ দর্শকের পাশাপাশি ডিজনি স্টার নেটওয়ার্কে প্রথম ম্যাচ দেখেছেন ৬ কোটি ১০ লাখ দর্শক। ডিজনি আরও বলেছে, ‘গত মৌসুমের তুলনায় টিভিতে দর্শক বেড়েছে ১৬ শতাংশ।


২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখানোর পর প্রায় সব আসরেই ছিলেন মুস্তাফিজ। হায়দরবাদের পর খেলেছেন মুম্বাই, রাজস্থান ও দিল্লি ঘুরে সর্বশেষ এবার চেন্নাইতে নাম লিখিয়েছেন। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল অভিষেকেই আগুনঝরানো বোলিংয়ের দিনে বেশ কয়েকটি মাইলফলকও স্পর্শ করেছেন ফিজ।


জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখান তিনি। এ ছাড়া বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে ৭.২৫ ইকোনমিতে রান দিয়েছেন ২৯। উইকেট শিকার করেন ৪টি। আইপিএলে যা নিজের সেরা বোলিং ফিগার। এরপর নিজের দ্বিতীয় ম্যাচেও ২ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার।


ধোনি-মুস্তাফিজ তো বটেই, চেন্নাইতে আরো খেলছেন রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, ড্যারিল মিচেলের মতো তারকারা। পাশাপাশি চেন্নাই বর্তমান আইপিএল চ্যাম্পিয়নও। এছাড়া, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীদের সঙ্গে ইরফান পাঠান, নভজোত সিং সিধু, ক্রিস শ্রীকান্তের মতো বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকারেরা আছেন। প্রথম দিনে আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। শুরুর ম্যাচকে ঘিরে তাই দর্শকের উৎসাহ-উদ্দীপনা থাকা স্বাভাবিক।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে