ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

কুড়িগ্রামে সেন্ট্রাল ক্লিনিকে গর্ভবতী মায়েদের বিনামূল্যে আলট্রাসনোগ্রাম ও চিকিৎসাসেবা!


কুড়িগ্রামে বিনামূল্যে মহিলা চিকিৎসক দ্বারা আলট্রাসনোগ্রাম ও চিকিৎসাসেবা দিচ্ছে সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক নামের একটি বেসরকারি ক্লিনিক। 

সপ্তাহের প্রত্যেক শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে আলট্রাসনোগ্রামসহ গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা দিয়ে আসছে   ক্লিনিক কতৃপক্ষ।  

তবে  গর্ভবতী মায়েদের অন্যান্য রোগ যেমন, ডায়াবেটিস,উচ্চরক্তচাপ, খিঁচুনি,হাঁপানী সহ অন্যান্য রোগের চিকিৎসা গর্ভবতী মায়েদের  নিজ খরচে  করতে হবে। 

যেসকল গর্ভবতী মায়েরা  কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা এবং আর্থিকভাবে অস্বচ্ছল  অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে এসে নাম নিবন্ধন করে সিরিয়াল নেয়ার আহবান জানিয়েছে ক্লিনিক কতৃপক্ষ। কেননা নিবন্ধিত প্রথম ৩০০জনকে  ফ্রি আল্ট্রাসনোগ্রাম সুবিধার  আওতায় আনা হবে।

এছাড়া পরবর্তীতে যারা ফ্রি নরমাল ডেলিভারি ও প্রয়োজনে সিজারিয়ান অপারেশন করতে ইচ্ছুক তাদেরকেও আগেই নাম নিবন্ধন করতে হবে।

এ বিষয়ে সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে ডাঃ জিএম আরিফ বলেন, বর্তমানে সচেতনতার অভাবে সন্তানসম্ভবা মায়েদের সংখ্যা দিনদিন  বৃদ্ধি পাচ্ছে।এতে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি ও প্রসবকালীন সময়ে  বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।যা আমাদের জন্য,দেশের জন্য হিতে বিপরীত।তাই নিরাপদ গর্ভধারণের জন্য সেন্ট্রাল ক্লিনিকের ব্যবস্থাপনায় গর্ভবতী মায়েদের  বিনামূল্যে  আলট্রাসনোগ্রাম করানো হবে ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে।


আরও খবর