‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

দেশে উচ্চশিক্ষার মান উন্নয়নে বিএসিকে জোরালো ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2024 10:22:47 am

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে উচ্চশিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-কে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আজ দুপুরে বঙ্গভবনে প্রত্যয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নের কোন বিকল্প নেই . . . উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলো যাতে এগিয়ে আসে সে ব্যাপারে কাউন্সিলকে পদক্ষেপ নিতে হবে।”  

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় শিক্ষার টিকে থাকতে শিক্ষার্থীদের সার্টিফিকেট অর্জনের পাশাপাশি গুণগত শিক্ষা অর্জন করতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে বিশ্ব পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের পরিবর্তিত পরিস্থিতির উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের উপর জোর দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- ইসতিয়াক আহমেদ, অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম ও অধ্যাপক ড. এসএম কবির ও সচিব অধ্যাপক এ কে এম মনিরুল ইসলাম।

এছাড়া তারা উচ্চ শিক্ষার মান উন্নয়নে কাউন্সিল গৃহীত নানা পদক্ষেপসহ তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বাংলাদেশ প্রত্যয়ন পরিষদ) একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা- যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক প্রোগ্রাম প্রদানকারী সত্তাদের স্বীকৃতি প্রদান এবং মান নিশ্চিতকরণের দায়িত্ব পালন করে থাকে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে