নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

বাড়ি আমায় ডাকছে প্রতিদিন,অপেক্ষায় পরিবার

ঈদ যাত্রা-

সারাবছর অনেকে ঢাকাতেই থাকেন। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের সকল শ্রেণী পেশার মানুষ।

তবে, ঈদ আসলে সবাই যেন ছুটে চলে চিরচেনা গন্তব্যে। যেখানে হৃদয় শান্তি পায়, মাটির গন্ধ থাকে, নাড়িরটান, আত্মীয়তার মোহ আর বন্ধুত্বের সম্পর্ক অপেক্ষায় থাকে এক মিলনমেলার। আর পরিবারের সবাই একত্রিত হবার জন্য এর চেয়ে বড়ো সুযোগ হয়তো বছরে আর দুবার আসে না। হ্যা, বলছি ঈদের ছুটিতে বাড়িতে ফেরার কথা।

যার ঢাকায় ফ্লাট, জমি রয়েছে সেও গ্রামে যায় শিকড়ের টানে। যার নেই সেও যায় একই শিকড়ের টানে। 

দিনমজুর, কুলি, শ্রমিক, আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ি কোন ভেদাভেদ নেই। সকলের লক্ষ্যই যেন এক! 

বাস, লঞ্চ, মাইক্রো আর ট্রেন হলো প্রধান বাহন। তবে, ট্রেনকান্ডই বারবার সামনে আসে। কত সুন্দর ভ্রমন কথা, মেঠোপথের মাঝে দিয়ে চলছে...

অবশ্য আমাদের দেশে সারাবছর ট্রেন যাত্রা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ থাকলেও ঈদের সময় বিষয়টি একেবারেই ভিন্ন। যেন এক নগরীতে পরিণত হয় একেকটি ট্রেন।

যেভাবেই হোক বাড়ি যেতেই হবে। স্বপ্ন ছুঁতেই হবে, মাটির গন্ধ নিতেই হবে। পরিবারের সবার সাথে ঈদ পালন আমাদের ঐতিহ্য। ভালো কাটুক সবার ঈদ। ঈদ মোবারক। 

সংযুক্ত ছবিটি ঢাকা থেকে ছেড়ে ময়মনসিংহ হয়ে জারিয়া ঝাঞ্জাইলগামী বলাকা ট্রেন। যা ময়মনসিংহের কেওয়াটখালি রেলব্রিজ এলাকা থেকে আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা ৯ মিনিটে তুলেছেন সৌখিন আলোকচিত্রশিল্পী সাদিক খান। 


আরও খবর