সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2022 12:40:06 pm

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক :


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় গ্রীণলাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলে বাসের চালক নিহত হন।


মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে মিরসরাই ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  


নিহত বাস চালকের নাম মো. আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা। এ সময় বাসের তিন যাত্রী আহত হয়েছেন। তারা হলেন, তৈমুর খান, রাজু মিয়া ও তরিকুল ইসলাম।


জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। বাসের সামনের অংশ একেবারে দুমড়েমুছড়ে গেছে।


এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস চালকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসছে। এরপর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর