সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

মুক্তিপণ না পেয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যা, আটক ৫

মুক্তিপণ না পেয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যা, আটক ৫

অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে সিরাজগঞ্জের তাড়াশে মারুফ হাসান (১২) নামের মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত ৫ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের বাজারের তালুকদার মার্কেটের একটি সেপটিক ট্যাংকে লাশটি শনাক্ত করা হয়। এর আগে, গত শুক্রবার (৫ এপ্রিল) ঝুরঝুরি গ্রাম থেকে অপহরণ হয় মারুফ।

মারুফ ওই গ্রামের মো: মোশারফ হোসেন ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মারুফ পাশ্ববর্তী সলঙ্গা থানার একটি মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। গত শুক্রবার বেলা ৩টায় পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয় সে। ওই দিনই মারুফের বাবা তাড়াশ থানায় নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালায়। এক পর্যায়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব। তারা জানায়, মারুফকে তারা হত্যা করেছে এবং ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনাস্থলে থাকা তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা (সিআইডি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন।

তবে কতজন ঘটনার সাথে জড়িত তা জানায়নি আইন-শৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, ‘অভিযুক্তদের আটক করা হয়েছে। এ ঘটনার সাথে কে কে সম্পৃক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে তিনি জানান।

আরও খবর