সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মধুপুর উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ উদযাপিত

ছবি-দেশচিত্র

বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মধুপুর উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রবিবার সকাল ৮টায়  উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ করে আনাসর চত্বর হয়ে আবার উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়। এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং মধুপুর উপজেলা থানা প্রশাসন।

 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছরোয়ার আলম আবু খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, আ’লীগের টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাপ্পু সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক জিহাদী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুল রশিদ খান চুন্নু ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, আরো অংশ নেন মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বাংলা নববর্ষ উপলক্ষে মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

 

আরও খবর