দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

টাইগারদের নতুন কোচ নাথান কেলি বাংলাদেশে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-04-2024 08:25:59 am

ভারতে অনুষ্ঠিত গেল ওয়ানডে বিশ্বকাপের পর বেশ নড়েচড়ে বসেছিল ব্যর্থ দল ও তাদের ক্রিকেট বোর্ডগুলো। কোচ থেকে শুরু করে নির্বাচক ও অধিনায়ক সবকিছু নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এসব দলকে। সেই তালিকায় ছিল বাংলাদেশের নামও। যার ফলে সেই বিশ্বকাপের পরই বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়।


তবে ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় গেল মাসে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিল বিসিবি।


টাইগারদের কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় রবিবার (১৪ এপ্রিল) প্রথমবারের মতো ঢাকার মাটিতে পা রাখেন নাথান কিয়েলি। এর একদিন পরেই মিরপুরের হোম অব ক্রিকেটে আসেন এই অস্ট্রেলিয়ান। টাইগারদের সঙ্গে যেন কাজের প্রবল আগ্রহ নাথানের। সে কারণেই বোধ হয়, ঢাকায় এসে তেমন একটা বিশ্রামও নেননি তিনি। পরেরদিন অর্থাৎ আজ সোমবার সকালেই নেমেছেন মাঠে।


ঈদের ছুটি কাটিয়ে আজ থেকে পুণরায় মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা। প্রথম দিন মাঠে নেমেছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক। এই ম্যাচেই নাথানকে দেখা গেছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন সময়েই মাঠে নামেন তিনি। এসময় নাথানের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস।


জানা গেছে, নাথানকে ২ বছরের জন্য স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করেছে বিসিবি। এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি।


এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৯ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে