সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা ও ঐতিহ্য নি‌য়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগ‌ঞ্জে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে।

গত র‌বিবার( ১৪ এপ্রিল ২০২৪ ) সকাল ১০ টার দি‌কে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কোর্ট চত্বরে শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প‌রে জাতীয় সংগীত, এসো হে বৈশাখ, বিভিন্ন বাঙালি গান নাটক অনু‌ষ্ঠিত হয়।  

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপ‌ত্বি‌তে এসময়ে  উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আস‌নের জাতীয় সংসদ সদস‌্য ড. জান্নাত তারা তালুকদার হেনরী , সাবেক মন্ত্রী পরিষদের সচিব ক‌বির বিন আ‌নোয়ার, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা‌মিম তালুকদার লাবু, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপ‌তি আলহাজ্ব এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান,

স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রিয়াজ উদ্দীন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সহ  নানা পেশার মানুষ উপ‌স্থিত ছি‌লেন। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠান ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা অন্তভূক্ত  স্কুল স্কাউট দল, ও ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ, এবং অন্বেষণ মুক্ত স্কাউট দলের সদস্যরা বনার্ঢ্য শোভাযাত্রাটি  সু- শৃঙ্খল ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে জেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে। পরে বনার্ঢ্য শোভাযাত্রা এবং জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বটতলায়  জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাংলা নববর্ষ উপলক্ষে  চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করা হয়।  এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছিলেন।

আরও খবর