রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

আগামী শিক্ষাবর্ষ থেকেই রাবি অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম শুরু

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 17-04-2024 04:22:44 am

আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চার কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বুধবার ( ১৬ এপ্রিল) দুপুরে রাবি উপাচার্যের কনফারেন্স কক্ষে চারটি সরকারি কলেজের রাবি অধিভুক্তির এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 


সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাবিতে অধিভুক্তি কার্যকর ও সেই শিক্ষাবর্ষ থেকেই স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া বাস্তবায়ন, অধিভুক্ত কলেজসমূহের জন্য সমন্বিত ভর্তি পরীক্ষা গ্রহণ, প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টি, পরীক্ষা কমিটিগুলোতে কলেজ শিক্ষকদের অন্তর্ভুক্ত করাসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। 


সভায় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. এ এম শহীদুল আলম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আশরাফুল ইসলাম খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্ট রাজশাহী কলেজ, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যাক্ষ, রাবির উপ-রেজিস্ট্রার (একাডেমিক) নিয়ন্ত্রকবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক লক্ষ্য বাস্তবায়নে কীভাবে রাবির সাথে সংশ্লিষ্ট চারটি কলেজ কাজ করতে পারে সে বিষয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।


সভায় কলেজসমূহের বিদ্যমান অবকাঠামোসমূহ ও জনবলের বর্তমান ব্যবহার ও কীভাবে তার উন্নয়ন করা যায়, কলেজসমূহে শিক্ষা কার্যক্রমে রাবির সম্পৃক্ততা কীভাবে কার্যকর করা যায় ও কলেজসমূহে যেসব বিষয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি হয় সেখানে সামঞ্জস্য আনা সম্পর্কে আলোচনা করা হয়। সেখানে সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত ও গুণগত শিক্ষার বিষয়টিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে রাজশাহী কলেজের অধ্যক্ষ মত জ্ঞাপন করেন।


এতদিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, বিধি-বিধান দ্বারা কলেজগুলো পরিচালিত হতো। অধিভুক্তি কার্যকর হলে রাবির অধিভুক্তি নীতিমালা দ্বারা কলেসমূহের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। কলেজসমূহে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং আসনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ভর্তি করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। 


অধিভুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন প্রণয়নের জন্য রাবি উপ-উপাচার্য (প্রশাসন) ও কলেজ পরিদর্শককে যথাক্রমে সভাপতি ও সদস্য-সচিব করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি ৩০ এপ্রিলের পূর্বেই প্রতিবেদন প্রদান করবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও খবর







6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৬ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে