ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2024 04:32:32 am

চলতি এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা ও গাজায় ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে তিন দেশ সফরে ঢাকা ত্যাগের কথা ছিল। তবে প্রধানমন্ত্রী দুটি সম্মেলনেই অংশ নিচ্ছেন না। সেক্ষেত্রে এই দুদেশের সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দিতে পারেন। সফরের অন্য দেশ থাইল্যান্ডের বিষয়ে এখনো নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) একটি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর আগামী ২৪ এপ্রিল ব্যাংকক রওনা হওয়ার কথা রয়েছে। ব্যাংকক থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে যোগ দিতে শেখ হাসিনার আগামী ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছানোর কথা ছিল। আর সৌদি আরব থেকে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর আগামী ৪ মে গাম্বিয়া পৌঁছানোর কথা ছিল।

আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে