আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ১০০কেজি গাঁজাসহ ৩জন আটক


দিনাজপুরে ১০০কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

১৯এপ্রিল রাতে দিনাজপুর চিরিরবন্দরে উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে ঘুঘরাতলী এলাকায় নুরজাহান সুপার মার্কেট মেসার্স আজমল ষ্টোরের সামনে থেকে একটি ১০চাকার ড্রাম ট্রাকের চালকের সিটের নীচে বিশেষ কায়দায় ৪টি বস্তায় রক্ষিত ১০০কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

 আটককৃত আসামীরা হলেন চিরিরবন্দর নিশ্চিন্তপুর এলাকার মোঃ সাইমদ্দিন @ সাহেব উদ্দিন এর ছেলে রেজাউল করিম (৪৫) ,দিনাজপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ মোস্তাকিম( ৩১) এবং রংপুর বীরগঞ্জের ফেসকিপাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ মোহাইমিনুর রহমান (৩০)।এসময় তাদের কাছ থেকে ১০০কেজি গাঁজার ৪টি বস্তায় এবং গাঁজা বহনকারী রেজিষ্ট্রেশনবিহীন দশ চাকার ড্রাম ট্রাক জব্দ করা হয় ।

২০এপ্রিল বিকাল তিনটায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমদ পিপিএম বার ।এ সময় তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে ।আর এরই ধারাবাহিকতায় পুরো জেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান নিয়ে দিনাজপুরে আসছে।এই সংবাদের ভিত্তিতে চিরির বন্দর ঘুঘরাতলী এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ  জিন্নাহ আল মামুন এর তদারকিতে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাতের নেতৃত্বে চৌকশ পুলিশ দল চিরিরবন্দর উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর রেল স্টেশন থেকে ঘুঘরাতলী এলাকায় সন্দেহভাজন একটি ড্রাম ট্রাক আটক করে অনেক জিজ্ঞাসাবাদে ট্রাকের চালকের সিটের নীচে ৪টি বস্তায় বিশেষ কায়দায় রক্ষিত ৩৪টি প্যাকেটে মোড়ানো মোট ১০০কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে ।এছাড়াও পুলিশ সুপার আরো বলেন যে যেহেতু এটি একটি মাদকের বড় চালান তাই এর পেছনে আর কে কে জরিত আছে তদন্ত করে তাদেরকেও বের করে আইনের আওতায় আনা হবে।আসামী রেজাউল করিম ও মোস্তাকিমের বিরুদ্ধে ইতিপূর্বেরও মাদক মামলা রয়েছে।

আসামীদর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে ।

Tag
আরও খবর