কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বাঁকড়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে বহু যাত্রী আহত, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ লোহাগাড়ায় সাপের দংশনে যুবকের মৃত্যু মিরসরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে প্রধান শিক্ষিকার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সভা, অপসারণের দাবি সারিয়াকান্দিতে মিথ্যা বাইবেল পোড়ানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা; থানায় অভিযোগ

এবার সোনা বয়কটের ডাক!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-04-2024 02:33:03 am

বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে স্বর্ণের দাম। বিশ্ব বাজারের কথা বলে প্রায় দুদিন পর পরই বাড়ানো হচ্ছে স্বর্ণের দাম। 


গত দুদিন আগেও দুই দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। তার একদিন পরই গতকাল শনিবার কিঞ্চিৎ দাম কমায় বাজুস। আর এরপরই আজ রবিবার (২১ এপ্রিল) আবারো বাড়ানো স্বর্ণের দাম।


এদিকে, এ ভাবে স্বর্ণের মূল্য বাড়ায় রীতিমতো এই মূল্যবান ধাতুটি কেনা সীমিত করে ফেলছেন। তড়িৎ গতিতে সোনার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় বিয়ের অনুষ্ঠানেও কমে গেছে সোনার ব্যবহার। 


দাম বাড়ানো কমানোর হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, সোনার দাম যে হারে বাড়ানো হয়, কমানোর সময় সে পরিমাণে হ্রাস পায় না সোনার মূল্য। 


অস্বাভাবিকভাবে সোনার দাম অব্যাহত বাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধাতুটি অনেকেই বয়কটের ডাক দিয়েছেন। এরকমই একজন হলেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি স্বাধীন খসরু। ফেসবুকে সোনার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, ‘ভাল্লাগছে, বয়কট সোনা।’


সোনা ‘বয়কট’ এর পোস্টে সবাই স্বাধীন খসরুর সঙ্গে একাত্বতা জানিয়েছেন। পারভেজ আহমেদ লেখেন, ‘কিনলাম না।’; আফরিন তামান্না চৌধুরী লেখেন,‘বিয়ে প্লাস বিয়ের পরে কখনো সোনার গহনা না কিনা আমি। আর কিনার ইচ্ছাও নাই। টাকা হলে দেশ বিদেশ ঘুরে বেড়াবো।’ হাজী টুটুল লেখেন, ‘বয়কট করাই উচিত।’ ট্রুথফুল লেখেন, ‘কমতে না কমতেই আবার বেড়ে গেল।

হাস্যকর হাস্যকর হাস্যকর।’ আমির হোসাইন রানা লেখেন, ‘এবারো আর বিয়ে করা হবে না।’


এদিকে, সোনা বয়কটের বিষয়টি ধনী শ্রেণির লোকজন কিভাবে নিবে সে বিষয়ে ফাহিম মুসাদ্দিক তার মন্তব্যে লেখেন, বয়কটের ডাকে এলিট শ্রেণি কখনওই মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের পাশে এসে দাঁড়ায়নি। সোনা বিত্তশালীদের পন্য, এরা বয়কট করলে খুবই অবাক হবো। কারণ, দেশের বড়লোকদের কাছে এখন টাকার অভাব নাই।’


২০২০ সালে বাংলাদেশের সোনার ভরি ছিলো ৭০ হাজার টাকার সামান্য কম। আর এখন প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। সে হিসাবে ৪ বছরে দেশের সোনার দাম বেড়েছে ৫০ হাজার টাকা। 


প্রতিবেশি দেশ ভারতের সাথে তুলনা করলে বাংলাদেশের সোনার দাম অনেকটা লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। গত চার বছরে বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। অন্যদিকে ভারতে দাম বেড়েছে প্রায় ১৭ শতাংশ।

আরও খবর







6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

১৮ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে