হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

'স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ " এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ২৮ এপ্রিল)  সকাল ৯টায়  সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট সিরাজগঞ্জের আয়োজনে ও কারিগরি অধিদপ্তরের  বাস্তবায়নে,সিরাজগন্জ পলিটেকনিক ইন্সটিটিউট, সিরাজগন্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং শাহজাদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অংশগ্রহণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ও অভিভাবক সমাবেশ বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্খ প্রকৌশলী মো. ফজলুল হক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও কলে কারিগরি ও বৃত্তিমূল শিক্ষা সপ্তাহ, অভিভাবক সমাবেশের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে মুঠোফোনের মাধ্যমে এর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ৬২ কাজিপুর,  সিরাজগঞ্জ প্রকৌশলী তানভীর শাকিল জয়,এমপি। 

পরে অভিভাবক সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্খ প্রকৌশলী মো. ফজলুল হক এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট চীফ ইন্সট্রাক্টর ( নন- টেক) মো. হাসান তারেক,  

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের  রেজিস্টার কে. এম ফিরোজ হোসেন, চীফ  ইন্সট্রাক্টর শাহারা বানু, চীফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক কামরুজ্জামান, চীফ ইন্সট্রাক্টর  সিভিল মো. শরিফুল ইসলাম, মো. নজরুল ইসলাম,  

 এছাড়াও বক্তব্য রাখেন অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন, আলআমীন ভূইয়া, মো. সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি  মো. আসাদুজ্জামান, শাহজাদপু সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সেটেকটার প্রৌকশলী মো. শাহাদাৎ হোসেন,  

এছাড়াও আরো উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র লীগ কলেজ শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান শিপন,প্রমুখ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. মহসীন আলী। 

উল্লেখ্য ঃ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি সার্বিক ভাবে সহযোগিতা করে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ

আরও খবর