বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

ফিলিপাইনে মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রচন্ড গরম থাকবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2024 07:57:50 am

ফিলিপাইনে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তীব্র গরম অব্যাহত থাকবে। রোববার দেশটির আহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

বর্তমানে দেশটির রাজধানী ম্যানিলায় রেকর্ড তাপমাত্রা বজায় রয়েছে।  

এ প্রেক্ষিতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কেবল মেট্রো ম্যানিলায় নয়, দেশের সর্বত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই তাপদাহ অব্যাহত থাকবে।

এতে আরো বলা হয়, আজকের পরিমাপ করা তাপমাত্রার চেয়ে তা আরো বাড়তে পারে।

গত কয়েকদিন ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তীব্র তাপদাহ চলছে। এর ফলে স্কুলে ক্লাশসমূহ বন্ধ এবং কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।

ফিলিপাইনে তাপ থেকে রক্ষা পেতে বহু লোক শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলগুলোতে ভিড় করছে। আবার কেউ কেউ সুইমিং পুলে সময় কাটাচ্ছে।

ম্যানিলার কাছে ক্যাভিটি প্রদেশে ন্যান্সি বাউটিস্তার(৬৫) রিসোর্ট রয়েছে। তিনি বলছেন, আমার অভিজ্ঞতায় এটি সবচেয়ে তীব্র গরমের মাস। আমাদের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পরিবার গরম থেকে রেহাই পেতে সুইমিং পুলে সময় কাটাচ্ছে।

ম্যানিলায় শনিবার ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে অনুভূত তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস ডিগ্রী।

উল্লেখ্য, মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস বছরের সবচেয়ে উত্তপ্ত মাস। তবে এ বছর এল নিনোর প্রভাবে আবহাওয়া পরিস্থিতি তীব্র রূপ নিয়েছে।


 

আরও খবর