সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

তানভীর শাকিল জয় এমপিকে জড়িয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

তানভীর শাকিল জয় এমপিকে জড়িয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ থেকে ঃ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় কে জড়িয়ে দুই প্রার্থীর সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ।

সোমবার (২৯ এপ্রিল) সকালে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী লিখিত বক্তব্য বলেন, কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই উৎসব মুখর পরিবেশ কে বিনষ্ট করতে মাঠে নেমেছে জনবিচ্ছিন্ন দুই চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ এবং আশরাফুল আলম। এই দুই প্রার্থী নির্বাচনি তফসিল ঘোষনা করার পর থেকে নির্বাচন কে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে তারা উপজেলার বাইরে অবস্থান করছে,নিজেরা ভোট প্রার্থনা না করে প্রচার প্রচারনা পোষ্টার ব্যানার না ছাপিয়ে অভিযোগের নানা গল্পকাহিনী রচনা করছে। সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার একটি স্থানে সংবাদ সম্মেলন ডেকে কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং আমাকে জড়িয়ে নানা ভিত্তিহীন মিথ্যা তথ্য উপস্থাপন করেছে। আমরা ঐ সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল মিথ্যা তথ্যর প্রতিবাদ ও ধীক্কার জানাচ্ছি।  

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাষ্টার,কাজিপুরের পৌর মেয়র আব্দুল হান্নানসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

আরও খবর